-
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা: আরো ১৫ ব্যক্তি নিহত
জুলাই ২৯, ২০১৬ ১০:৫৮সিরিয়ার কৌশলগত পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালালে সেখানে এক ডজনের বেশী বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু লোক আহত হয়।
-
আলেপ্পোয় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি; নিরাপদ করিডর তৈরি
জুলাই ২৮, ২০১৬ ১৩:৪৮সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আরো একটি এলাকা পুনর্দখল করেছে দেশটির সরকারি সেনারা। ওই এলাকা দখলের পর সেনাবাহিনী বেসামরিক লোকজনকে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য নিরাপদ করিডর তৈরি করেছে।
-
সিরিয়ার উত্তরাঞ্চলে বোমা হামলা: নিহত ৪৪
জুলাই ২৭, ২০১৬ ১৩:২২সিরিয়ার উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, কামিশলি শহরের পশ্চিমাংশে বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে এক সন্ত্রাসী নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বলা হয়েছে- দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
-
স্বাধীন সিরিয়াকে সহ্য করতে পারে না পাশ্চাত্য: বাশার আসাদ
জুলাই ২৭, ২০১৬ ১১:১৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, “মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো স্বাধীন সিরিয়ার অস্তিত্ব সহ্য করতে পারে না বলেই তারা দামেস্ক সরকারের বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন করা শুরু করেছে।”
-
সিরিয়ার জনগণের দুর্দশার জন্য রিয়াদ, আঙ্কারা এবং দোহা দায়ী: আল- জাফারি
জুলাই ২৬, ২০১৬ ১৩:৪০সিরিয়ার জনগণের দুর্দশার জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি।
-
শান্তি আলোচনা আবার শুরু করতে প্রস্তুত সিরিয়া
জুলাই ২৪, ২০১৬ ১৪:৩৩সিরিয়ার চলমান সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা আবার শুরু করতে দামেস্ক প্রস্তুত রয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
-
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরো ১৫ বেসামরিক ব্যক্তি হতাহত
জুলাই ২৩, ২০১৬ ১৩:১৯সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে নতুন করে মার্কিন বিমান হামলায় এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। মার্কিন জঙ্গি বিমান আলেপ্পোর মানবিজ শহরের উত্তর অংশে আন-নাওয়াজাহ গ্রামে বোমা বর্ষণ করলে এসব মানুষ হতাহত হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
-
কৌশলগত গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় বাহিনী
জুলাই ২২, ২০১৬ ২১:১০সিরিয়ার সরকারি বাহিনী শুক্রবার দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হারিরা’র নিয়ন্ত্রণ গ্রহণ করেছ। রাজধানী দামেস্কের কাছে ওয়াদি বারাদা অঞ্চলে শহরটি অবস্থিত।
-
দূরপাল্লার বিমান দিয়ে সিরিয়ায় দায়েশ অবস্থানে রাশিয়ার হামলা
জুলাই ২২, ২০১৬ ০৬:১৪সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা এবং কেন্দ্রীয় প্রদেশ হোমসের কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
-
লেবাননে দায়েশ অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা: বহু সন্ত্রাসী নিহত
জুলাই ২২, ২০১৬ ০৫:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র যোদ্ধারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়া-লেবানন সীমান্ত এলাকায় দায়েশের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ।