কৌশলগত গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i15352-কৌশলগত_গুরুত্বপূর্ণ_একটি_শহরের_নিয়ন্ত্রণ_নিয়েছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার সরকারি বাহিনী শুক্রবার দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হারিরা’র নিয়ন্ত্রণ গ্রহণ করেছ। রাজধানী দামেস্কের কাছে ওয়াদি বারাদা অঞ্চলে শহরটি অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৬ ২১:১০ Asia/Dhaka
  • কৌশলগত গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় বাহিনী

সিরিয়ার সরকারি বাহিনী শুক্রবার দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হারিরা’র নিয়ন্ত্রণ গ্রহণ করেছ। রাজধানী দামেস্কের কাছে ওয়াদি বারাদা অঞ্চলে শহরটি অবস্থিত।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চলমান যুদ্ধে সিরিয় বাহিনীর অব্যাহত অগ্রাভিযানের অংশ হিসেবে হারিরা’র নিয়ন্ত্রণ গ্রহণ করে সরকারি বাহিনী।

সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা বৃহস্পতিবার বিকাল থেকে দামেস্কের উত্তর-পশ্চিমে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

ওয়াদি বারাদা এলাকার কয়েকটি শহর এবং গ্রামে এখনো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা এবং আহরার আশ-শামের উপস্থিতি বজায় রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৩