সিরিয়ার উত্তরাঞ্চলে বোমা হামলা: নিহত ৪৪
https://parstoday.ir/bn/news/west_asia-i15727-সিরিয়ার_উত্তরাঞ্চলে_বোমা_হামলা_নিহত_৪৪
সিরিয়ার উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, কামিশলি শহরের পশ্চিমাংশে বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে এক সন্ত্রাসী নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।  প্রাথমিকভাবে বলা হয়েছে- দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৭, ২০১৬ ১৩:২২ Asia/Dhaka
  • সিরিয়ায় বোমা হামলা
    সিরিয়ায় বোমা হামলা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, কামিশলি শহরের পশ্চিমাংশে বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে এক সন্ত্রাসী নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।  প্রাথমিকভাবে বলা হয়েছে- দুটি বোমার বিস্ফোরণ ঘটে।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে। যে এলাকায় এ হামলা হয়েছে সেখানে প্রধানত কুর্দি কর্মকর্তাদের বসবাস বেশি। কামিশলি শহর হচ্ছে তুরস্কের সীমান্তে অবস্থিত এবং শহরটিতে সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর প্রাধান্য রয়েছে। তবে শহরটিতে সিরিয়ার সরকারি সেনাদের উপস্থিতি রয়েছে এবং সেনাবাহিনী শহরটির বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, স্থানীয় কুর্দি পুলিশের কার্যালয় ও সরকারি কয়েকটি ভবনকে লক্ষ্য করে আজকের হামলা হয়েছে। উত্তর সিরিয়ার মানবিজ শহর দখলের জন্য যখন কুর্দি বাহিনী দায়েশের ওপর চাপ সৃষ্টি করেছে তখন কামিশলি শহরে এ হামলা হলো।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭