দূরপাল্লার বিমান দিয়ে সিরিয়ায় দায়েশ অবস্থানে রাশিয়ার হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i15271-দূরপাল্লার_বিমান_দিয়ে_সিরিয়ায়_দায়েশ_অবস্থানে_রাশিয়ার_হামলা
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা এবং কেন্দ্রীয় প্রদেশ হোমসের কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৬ ০৬:১৪ Asia/Dhaka

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা এবং কেন্দ্রীয় প্রদেশ হোমসের কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) চালানো হামলায় ছয়টি  দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান টিইউ-২২এম৩ অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে পালমিরার পূর্ব পাশে, আরাক, আস-সুখানা এবং আত-তাওবা শহরে দায়েশ অবস্থানে এসব অভিযান চালানো হয়। দায়েশের কমান্ড পোস্ট ও যুদ্ধ সরঞ্জাম লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

বিমান অভিযানের সমর্থনে গোয়েন্দা তথ্য সংগ্রহে উপগ্রহসহ অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়,  এর ফলে নতুন নতুন সামরিক অবস্থানের ওপর প্রায় তাৎক্ষণিক হামলা চালানো সম্ভব হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২২