-
বৈরুতে পাশ্চাত্যপন্থিদের বিক্ষোভ ও তাণ্ডব; নিহত এক পুলিশ, আহত ১৮০
আগস্ট ০৯, ২০২০ ০২:১৪লেবাননের রাজধানী বৈরুতে পাশ্চাত্যপন্থি ফোরটিন্থ মার্চ দলের এক বিক্ষোভ মিছিল থেকে সহিংস আচরণ করা হয়েছে এবং এর ফলে অন্তত এক পুলিশ নিহত ও অপর প্রায় ১৮০ জন আহত হয়েছে।
-
শান্তি চুক্তির পরও অশান্তিতে আফগানিস্তান; বোমা বিস্ফোরণে নিহত ১৮
জুলাই ৩১, ২০২০ ০৭:০০আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশের পুলে আলান এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। প্রাদেশিক পরিষদের প্রধান হাসিব স্তানেকজাই হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন।
-
পল্লবী থানায় আইইডি বিস্ফোরণ: তদন্ত চলছে, জঙ্গি সংশ্লিষ্টতা নেই-ডিএমপি
জুলাই ২৯, ২০২০ ১৬:১৪বাংলাদেশে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী সতর্কতা জারী’র দু-দিনের মধ্যে গতকাল ভোর রাতে রাজধানীর পল্লবী থানার অভ্যন্তরে এক বিস্ফোরণে পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন।
-
তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলা; নিহত ৮
জুলাই ২৬, ২০২০ ১৬:১৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল-আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়।
-
মার্কিন সেনাদের জন্য রসদ বহনকারী বহরে দুই দফা বোমা হামলা
জুলাই ২৩, ২০২০ ০৩:৩২ইরাকের দক্ষিণাঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের জন্য রসদ বহনকারী একটি বহরে বোমা হামলা হয়েছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে এই হামলা চালানো হয়।
-
সংসদ নির্বাচনের আগ মুহূর্তে দামেস্কে বোমা হামলা; নিহত ১
জুলাই ১৯, ২০২০ ০৫:৪৫সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে রাজধানী দামেস্কে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ (রোববার) দেশটিতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে এবং 2011 সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় সংসদ নির্বাচন।
-
ইরাকে মার্কিন সামরিক বহর উড়িয়ে দেয়া হয়েছে (ভিডিও)
জুলাই ১২, ২০২০ ০২:০৩ইরাকে সামরিক সরঞ্জামাদি বহনকারী মার্কিন সেনাদের একটি বহর উড়িয়ে দেয়া হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে সামোয়া এবং দিওয়ানিয়া এলাকার মধ্যে এই ঘটনা ঘটেছে।
-
আফগান প্রেসিডেন্টের আরেক বডিগার্ড নিহত; ৩ মাসে ৩ জনের প্রাণহানি
জুলাই ০৯, ২০২০ ১১:১৪আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আরও এক দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে প্রেসিডেন্টের বিশেষ গার্ড বাহিনীর তিন জন সদস্য নিহত হলেন।
-
হাশদ আশ-শাবির জওয়ান আটকের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি
জুন ২৬, ২০২০ ১৫:১১ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠন হাশদ আশ-শাবির দপ্তরে ইরাকি নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলার বিরুদ্ধে সেদেশের রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘আসায়িব আহলুল হক’ দলের অন্যতম নেতা জাওয়াদ আত-তালিবাওয়ি এ হামলাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করে এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা
জুন ২৫, ২০২০ ১২:১৮ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ আল-বাইদার উত্তরে কানিয়া এলাকায় সৌদি জোটের জঙ্গিবিমান থেকে ১৪ বার বোমাবর্ষণ করা হয়েছে।