-
২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস: মিশর
জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:৩৯দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার ইসরাইল সরকার প্রস্তাব দিয়েছিল যে, গাজায় দুই মাস আগ্রাসন বন্ধ থাকবে এবং এই সময়ে ইসরাইলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি পণবন্দিদের ছেড়ে দেবে হামাস।
-
ইসরাইলকে ধ্বংস করার প্রত্যয় জানালেন হামাস নেতা খালেদ মিশাল
জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:২৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের চালানো ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান প্রমাণ করেছে, ‘নদী থেকে সাগর পর্যন্ত’ ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা এখন আর কোনো স্বপ্ন নয় বরং বাস্তবসম্মত ধারনা। সংগঠনটি ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি না দিতে নিজের অনমনীয় অবস্থানও পুনর্ব্যক্ত করেছে।
-
২৪ সেনার মৃত্যু গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের প্রমাণ: জিহাদ আন্দোলন
জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:০২গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরের দু’টি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে ২১ ইসরাইলি সেনাকে হত্যা করার ভূয়সী প্রশংসা করেছে ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, মাত্র একদিনে এত বিশাল সংখ্যক ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, তেল আবিব গাজা উপত্যকায় তার কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
-
হামাসের বিস্ফোরণে দুই ভবন ধ্বংস; ২১ ইসরাইলি সেনা নিহত
জানুয়ারি ২৩, ২০২৪ ১১:৪০গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলি জন্য বড় ধরনের বিপর্যয় ঘটেছে। গতকাল (সোমবার) গাজার খান ইউনুস শহরে দুটি ভবনে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটালে ভবন দুটি ধ্বংস হয় এবং একুশ জন সেনা নিহত হয়েছে। এই ২১ সেনা নিহত হওয়ার পর গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে নিহত দখলদার সেনার সংখ্যা ২১৯ এ পৌঁছালো। গতকাল যেসব সেনা নিহত হয়েছে তার মধ্যে কয়েকজন সার্জেন্ট মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।
-
গাজায় হামাসের হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত
জানুয়ারি ২৩, ২০২৪ ০৯:০৪অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরপিজি হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম একটি হামলায় একদিনে এত বেশিসংখ্যক দখলদার সেনা নিহত হলো।
-
হামাসকে অটুট রাখে এমন কোনো পরিকল্পনা মানব না: নেতানিয়াহু
জানুয়ারি ২২, ২০২৪ ০৮:৪০গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার পাশাপাশি পর্যায়ক্রমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা আমেরিকা তৈরি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
-
‘ইসরাইলি অপরাধের বিপরীতে আল-আকসা তুফান ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া’
জানুয়ারি ২২, ২০২৪ ০৬:০৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কঠোরভাবে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে চালানো তাদের আল-আকসা তুফান অভিযান সমর্থন করে একটি বিবৃতিতে প্রকাশ করেছে। ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি ইহুদিবাদী ইসরাইলের চরম অত্যাচার ও অপরাধযজ্ঞের মোকাবিলায় আল-আকসা তুফান অভিযানকে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে।
-
ইরানি উপদেষ্টা হত্যার তীব্র নিন্দায় হামাস ও ইসলামি জিহাদ
জানুয়ারি ২১, ২০২৪ ০৭:৩২সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি সামরিক উপদেষ্টাদের অবস্থানে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ।
-
‘হামাসকে ধ্বংস করে ইসরাইলি বন্দিদের জীবিত উদ্ধার সম্ভব নয়’
জানুয়ারি ২১, ২০২৪ ০৬:৪৬ইহুদিবাদী ইসরাইলের সিনিয়র সেনা কমান্ডাররা গাজা উপত্যকায় তিন মাসেরও বেশি সময় ধরে ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন এই উপলব্ধিতে পৌঁছেছেন যে, হামাসকে ধ্বংস করে ইসরাইলি পণবন্দিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়।
-
‘হামাসকে পরাজিত করা এখনো বহু দূরের বিষয়’
জানুয়ারি ১৭, ২০২৪ ০৯:৪৭ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী গিডিয়ন সা’য়ার স্বীকার করেছেন যে, গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইসরাইলি সেনারা পরাজিত করতে সক্ষম হয়নি এবং বিষয়টি খুব সহজও হবে না।