-
আরো ৪ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল; মোট নিহত ২৮
নভেম্বর ০৫, ২০২৩ ০৬:৪৫অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে যাওয়া ইসরাইলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে প্রচণ্ড মার খাচ্ছে বলে খবর দিয়েছে হামাস। ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল (শনিবার) নতুন করে তাদের আরো চার সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। অন্যদিকে ইসরাইলি যুদ্ধমন্ত্রী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার হুমকি দিয়েছেন।
-
যুদ্ধ শুরুর পর হামাস নেতার ইরান সফর: সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ
নভেম্বর ০৫, ২০২৩ ০৬:৩৩গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরান সফর করে এদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামাসের পলিটব্যুরো সদস্য এবং লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান এ খবর জানিয়েছেন।
-
গাজায় ইসরাইলি আগ্রাসনে আমেরিকার সবুজ সংকেত আছে
নভেম্বর ০৪, ২০২৩ ১৫:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমেরিকার সবুজ সংকেত আছে।
-
বাইডেনের ইশারায় গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল: হামাস
নভেম্বর ০৪, ২০২৩ ১৫:১৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সরকার দায়ী।
-
গাজায় ইসরাইলি বর্বরতার ব্যাপারে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ভাঙাতে ইরানের প্রচেষ্টা
নভেম্বর ০৩, ২০২৩ ১৫:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক হামলা এবং অপরাধযজ্ঞের বিষয়ে মুসলিম দেশ বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তা অবসানের প্রচেষ্টার ধারাবাহিকতায় কাতার ও তুরস্কে সফরে গিয়ে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
-
‘গাজা আগ্রাসন ইসরাইলের জন্য অভিশাপে পরিণত করব’
নভেম্বর ০৩, ২০২৩ ১১:৪৮ফিলিস্তিনের ইসলামি প্রতিবেদ আন্দোলন হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা তেল আবিবের জন্য অভিশাপে পরিণত করা হবে। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল (বৃহস্পতিবার) এক অডিও বার্তায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।
-
প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইলের এক লেফটেন্যান্ট কর্নেল নিহত
নভেম্বর ০৩, ২০২৩ ১১:৩৭ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) হামাস যোদ্ধাদের মর্টারের গোলার আঘাতে ইসরাইলি ওই সেনা কমান্ডার নিহত হন। এ সময় ইসরাইলি সেনারা হামাস যোদ্ধাদের হিট-অ্যান্ড-রান আক্রমণের মুখে পড়ে। হামলার জন্য হামাস যোদ্ধারা গাজার টানেল ব্যবহার করেছে।
-
নেতানিয়াহুর দিন শেষ, বিশ্বাস করেন জো বাইডেন
নভেম্বর ০২, ২০২৩ ১২:০২ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার দিন শেষ হওয়ার কাছাকাছি বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে আমেরিকার কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যেসব কারণে নেতানিয়াহুর ক্ষমতা শেষ হতে পারে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক অভিযান।
-
আমেরিকার প্রকাশ্য সমর্থনেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল
নভেম্বর ০২, ২০২৩ ১১:২৪দখলদার আল কুদস শাসক গোষ্ঠী কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার ধারাবাহিকতায় ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া ক্যাম্পে বোমাবর্ষণ করেছে। জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের বোমা হামলায় অন্তত দুই শতাধিক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শহীদ এবং আরো বহু আহত হয়েছে।
-
যুদ্ধ বন্ধ না হলে ফিলিস্তিনি যোদ্ধারা আরেকবার বিস্ময় সৃষ্টি করবে: ইরান
নভেম্বর ০২, ২০২৩ ০৮:৫২অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে নির্বিচার হামলা বন্ধ না হলে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে ‘আরেকবার বিস্মিত’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।