-
পুতিন ও এর্দোগানের ইরান সফর (ভিডিও)
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৩:৩৩ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠকে অংশ নিতে ইরান সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। গতরাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তেহরানে পৌঁছেছেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।
-
ভারতীয় সংবিধানের ৩৫-এ ধারা রক্ষার দাবিতে কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত
আগস্ট ৩১, ২০১৮ ০৮:৫০জম্মু-কাশ্মিরের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত ভারতীয় সংবিধানের ৩৫-এ ধারা রক্ষার দাবিতে এবং ওই ধারায় রদবদলের চেষ্টার প্রতিবাদে কাশ্মির সর্বাত্মক বনধ পালিত হয়েছে। এ নিয়ে গতকাল (বৃহস্পতিবার) ও আজ (শুক্রবার) পরপর দু’দিন ধরে ওই ইস্যুতে একটানা বনধ পালিত হল।
-
আরও দুটি স্বর্ণ পেল ইরান, ভারোত্তলক মোরাদির বিশ্বরেকর্ড
আগস্ট ২৫, ২০১৮ ১৩:০৯ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে পুরুষদের ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানি ভারোত্তলক সোহরাব মোরাদি।
-
এশিয়ান গেমস: কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ইরানের পুরুষ কাবাডি দল
আগস্ট ২৪, ২০১৮ ১২:৩৫এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতল ইরানের পুরুষ কাবাডি দল।
-
ভারতে ঈদুল আজহা উদযাপিত, কাশ্মিরে সংঘর্ষ
আগস্ট ২২, ২০১৮ ১৫:৪৭রাজধানী নয়াদিল্লিসহ গোটা ভারতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ (বুধবার) সকালে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে প্রচুরসংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন।
-
নতুন জঙ্গিবিমান উন্মোচন করল ইরান (ভিডিও)
আগস্ট ২১, ২০১৮ ০৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘কাওসার’ নামে নতুন একটি জঙ্গিবিমান উন্মোচন করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং অভ্যন্তরীণ নকশা অনুসারে ইরান এই প্রথম জঙ্গিবিমান তৈরি করল।
-
২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান
আগস্ট ১৮, ২০১৮ ০৮:২৩পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সভাপতি ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ (শনিবার) প্রেসিডেন্ট মামনুন হোসেইন তার প্রাসাদে শপথ অনুষ্ঠান পরিচারনা করেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।
-
জটিল হলো সংকট: মার্কিন পণ্য বর্জন করবে তুরস্ক
আগস্ট ১৪, ২০১৮ ১৬:১৬তুরস্ক ও আমেরিকার সম্পর্কে কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপড়েন আরো ঘনীভূত হয়েছে। এর জের ধরে এবার আইফোনসহ বিভিন্ন মার্কিন ইলেকট্রনিক পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
‘ফাতেহ মোবিন' ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি বিশ্বে কারো কাছে নেই: প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ১৪, ২০১৮ ১৩:০৩ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, "দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তাদের প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।' তিনি বলেন, "শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না।"
-
স্কুল শিক্ষার্থীদের বাসে সৌদি বিমান হামলার তদন্ত করুন: ইয়েমেন
আগস্ট ১৩, ২০১৮ ০৩:২২ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রী আলিয়া আশ-শা’বি তার দেশের স্কুলবাসে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।