-
গাজা উপত্যকায় হামাস-ইসরাইলের মধ্যকার ৪ দিনের যুদ্ধবিরতি শুরু
নভেম্বর ২৪, ২০২৩ ১৩:৩০সাত সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ (শুক্রবার) ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় এ যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি শুরুর পর গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।
-
আটক ইসরাইলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনি নৌ প্রধান; উড়ছে ফিলিস্তিনি পতাকা
নভেম্বর ২৩, ২০২৩ ১৬:৪৮লোহিত সাগর থেকে আটক ইসরাইলি জাহাজ পরিদর্শন করেছেন ইয়েমেনের নৌবাহিনীর প্রধান। তার সঙ্গে ছিলেন আরও কয়েক জন সামরিক কমান্ডার। ইয়েমেনের নৌবাহিনী প্রধান জাহাজটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং জাহাজ আটকের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।
-
শহীদ ফিলিস্তিনি শিশুদের স্মরণে লিটন হাফিজ চৌধুরীর গান 'সালাম'
নভেম্বর ২২, ২০২৩ ১৫:০৬গাজায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলায় শহীদ শিশুদের আত্মার প্রশান্তি কামনা করে এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে 'সালাম' শিরোনামের একটি গান লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী লিটন হাফিজ চৌধুরী।
-
হামাসের আল আকসা তুফানে ইহুদিবাদীরা নকআউট হয়ে গেছে
নভেম্বর ২২, ২০২৩ ১৫:০৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যে আল-আকসা তুফান পরিচালনা করেছে তাতে ইহুদিবাদীরা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে।
-
দক্ষিণ লেবাননে ২ সাংবাদিক হত্যা করল ইসরাইল; তাৎক্ষণিক প্রতিশোধ নিল হিজবুল্লাহ
নভেম্বর ২১, ২০২৩ ১৬:৩২দক্ষিণ লেবাননে আল-মায়াদিন টিভি চ্যানেলের দুই সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ তাদের টিভি চ্যানেলের একদল সাংবাদিকের ওপর বোমা ও গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।
-
ইসরাইলি জাহাজ আটকের ফুটেজ ও ছবি প্রকাশ করল ইয়েমেনের সামরিক বাহিনী
নভেম্বর ২১, ২০২৩ ১১:৩০লোহিত সাগর থেকে ইসরাইলি জাহাজ আটক অভিযানের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। 'গ্যালাক্সি লিডার' নামে ভ্রমণকারী জাহাজটি আটক করার একদিন পর গতকাল (সোমবার) ইয়েমেনি বাহিনী ফুটেজ ও ছবি প্রকাশ করেছে।
-
ইসরাইলি শ্রেষ্ঠত্বের ভ্রান্তি ভেঙে দিয়েছে ফিলিস্তিনের হামাস
নভেম্বর ২০, ২০২৩ ১৭:৪৩ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী শ্রেষ্ঠত্বের যে ভ্রান্ত ধারণ পোষণ করতো তা ভেঙে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হওয়ার পর আমেরিকা দ্রুত ইসরাইলকে রক্ষার জন্য ছুটে আসে।
-
লোহিত সাগর থেকে ৫২ ক্রুসহ ইসরাইলি জাহাজ আটক করল ইয়েমেন
নভেম্বর ২০, ২০২৩ ০৬:০১ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর থেকে ৫২ জন ক্রুসহ একটি ইসরাইলি জাহাজ আটক করেছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যেকোনো ইসরাইলি জাহাজকে টার্গেট করা হবে।
-
‘ইসরাইলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে অনুষ্ঠানস্থলে অনেকে নিহত হয়’
নভেম্বর ১৯, ২০২৩ ১৩:৫৯ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইহুদিদের সঙ্গীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সেখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার জন্য মূলত ইসরাইলি সামরিক বাহিনী দায়ী। তবে এ বিষয়ে বিস্তারিত বলা হয়নি ইসরাইলি গণমাধ্যমের খবরে।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ১৯, ২০২৩ ১৩:১২ফাত্তাহ-২ নামের ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।