ইয়েমেনের দুই প্রদেশে সৌদি জঙ্গি বিমানের ব্যাপক হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i103710-ইয়েমেনের_দুই_প্রদেশে_সৌদি_জঙ্গি_বিমানের_ব্যাপক_হামলা
সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনের আজ্জামার এবং তাজ প্রদেশের ব্যাপক আগ্রাসন চালিয়েছে। বিগত ৭ বছর ধরে সৌদিজোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৫:১৯ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনের আজ্জামার এবং তাজ প্রদেশের ব্যাপক আগ্রাসন চালিয়েছে। বিগত ৭ বছর ধরে সৌদিজোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।

সম্প্রতি সৌদিআরব ও তাদের মিত্র সংযুক্ত আমিরাত ইয়েমেনে তাদের যৌথ হামলা ক্রমশ বাড়াচ্ছে। আল-মাসিরা টিভি জানিয়েছে আজ সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আজ্জামার প্রদেশের আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে। দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তায়াজ প্রদেশের আবাসিক এলাকাতেও তারা বিমান হামলা চালিয়েছে। এর আগেও উত্তর ইয়েমেনের সা'দা প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদিজোটের হামলার খবর দিয়েছে গণমাধ্যমগুলো।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।