সৌদি ভাড়াটেদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে রিয়াদের বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i104104-সৌদি_ভাড়াটেদের_অবস্থানে_ক্ষেপণাস্ত্র_হামলা_জবাবে_রিয়াদের_বিমান_হামলা
ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরব কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই রিয়াদ বিমান হামলা চালায়। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন সৌদি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৪:২৬ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বিমান হামলা (গত ১৮ জানুয়ারির ছবি)
    ইয়েমেনে সৌদি বিমান হামলা (গত ১৮ জানুয়ারির ছবি)

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরব কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই রিয়াদ বিমান হামলা চালায়। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন সৌদি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হারাজ এলাকায় সৌদি বিমান বাহিনী অন্তত ছয় দফা হামলা চালায়। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটেছে কিনা এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি

এদিকে, তেলসমৃদ্ধ মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি জঙ্গিবিমান থেকে ছয় দফা বিমান হামলা চালানো হয়। এছাড়া, আল-বায়দা প্রদেশের আল-সোয়াইদিয়া এলাকায় দুই দফা বিমান হামলা চালায় সৌদি বাহিনী

এদিকে, ইয়েমেনের আল-হুদায়দা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট গত ২৪ ঘন্টায় ১৬৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এসআইবি/২০