‘লেবাননকে বিশৃঙ্খলতার দিকে ঠেলে দিতে দেবে না হিজবুল্লাহ’
https://parstoday.ir/bn/news/west_asia-i10504-লেবাননকে_বিশৃঙ্খলতার_দিকে_ঠেলে_দিতে_দেবে_না_হিজবুল্লাহ’
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননকে বিশৃঙ্খলতার দিকে ঠেলে দিতে দেয়া হবে না। এ লক্ষ্যে লেবানন এবং হিজবুল্লাহ একযোগে কাজ করবে বলেও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৬ ১৩:৫৪ Asia/Dhaka
  • ‘লেবাননকে বিশৃঙ্খলতার দিকে ঠেলে দিতে দেবে না হিজবুল্লাহ’

ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননকে বিশৃঙ্খলতার দিকে ঠেলে দিতে দেয়া হবে না। এ লক্ষ্যে লেবানন এবং হিজবুল্লাহ একযোগে কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যারা মনে করছেন প্রতিরোধের কাজে কেবল হিজবুল্লাহ মন দেবে আর লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে কাজ করার জন্য তাদের কাছে ছেড়ে দেয়া হবে তাদেরকে এ জাতীয় চিন্তা না করার আহ্বান জানাচ্ছি।

লেবানন এবং হিজবুল্লাহ একযোগে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, লেবাননে কাউকে গোলযোগ সৃষ্টি করতে দেয়া হবে না। বরং লেবানন গড়ে তোলার অংশিদার হিজবুল্লাহ হতে চায় বলে জানান তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ নাসরুল্লাহ বলেছেন, কোনো কোনো গোষ্ঠী লেবাননে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭