নতুন ড্রোন উন্মোচন করল ফিলিস্তিনের ইসলামি জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i107270-নতুন_ড্রোন_উন্মোচন_করল_ফিলিস্তিনের_ইসলামি_জিহাদ
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড নয়া ড্রোন উন্মোচন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে 'জেনিন'।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৮, ২০২২ ১৮:৫৪ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড নয়া ড্রোন উন্মোচন করেছে। এই ড্রোনের নাম হচ্ছে 'জেনিন'।

ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শহরের নাম হচ্ছে জেনিন। সেখানে রয়েছে ফিলিস্তিনিদের বিখ্যাত শরণার্থী শিবির।

আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এর আগে 'জেনিন' ড্রোন ব্যবহার করে দখলদার ইসরাইলি বাহিনীর একটি গাড়ি ধ্বংস করা হয়েছে।

তবে এর আগে ড্রোনটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি আল-কুদস ব্রিগেড। এই প্রথম ড্রোনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হলো।

তিনি আরও বলেছেন, আল-আকসা মসজিদের অবমাননা মানেই যুদ্ধের সূচনা। প্রতিরোধ যোদ্ধারা শত্রুদেরকে মারাত্মক পরিণতির দিকে ঠেলে দেওয়ার শক্তি রাখে।

এ সময় আবু হামজা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করেন। ইরান তার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান তিনি। আল-কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, এবারের কুদস দিবসের বৈশিষ্ট্য হচ্ছে শত্রু শিবির সবার কাছে স্পষ্ট। কারা সাম্রাজ্যবাদের সঙ্গে আছে তা আজ সবাই জানে।#   

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।