ওমানের পানিসীমায় তেলবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i115962-ওমানের_পানিসীমায়_তেলবাহী_জাহাজে_ড্রোন_হামলা_হয়েছে_রিপোর্ট
ওমানের পানিসীমায় একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি আজ (বুধবার) এই খবর প্রকাশ করেছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
নভেম্বর ১৬, ২০২২ ১৬:৩৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ওমানের পানিসীমায় একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি আজ (বুধবার) এই খবর প্রকাশ করেছে।

পশ্চিম এশিয়ায় তৎপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থাটি বলছে, গতরাতে ওমান উপকূলের কাছে তেলের জাহাজে হামলা হয়েছে।

নৌবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক সংস্থা জানিয়েছে, এ বিষয়ে আমরা অবহিত এবং এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বলা হচ্ছে, ইহুদিবাদী ইসরাইলের একজন ব্যবসায়ী ও ধনকুবের ঐ জাহাজের মালিক। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।#  

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।