গণহত্যার পেছনে সৌদি, কাতার ও তুরস্ক: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i11815-গণহত্যার_পেছনে_সৌদি_কাতার_ও_তুরস্ক_সিরিয়া
সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত বর্বর গণহত্যার সঙ্গে সৌদি আরব, কাতার ও তুরস্ক জড়িত। এ অভিযোগ করেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১২, ২০১৬ ১১:৩৯ Asia/Dhaka
  • বিধ্বস্ত সিরিয়া
    বিধ্বস্ত সিরিয়া

সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত বর্বর গণহত্যার সঙ্গে সৌদি আরব, কাতার ও তুরস্ক জড়িত। এ অভিযোগ করেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি।

তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের জন্য যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কাজ করছে তাদের প্রধান সমর্থক হলো এই তিন দেশ। গতকাল রাজধানী দামেস্কের উপকণ্ঠে জযরত জয়নাবের (সা.আ) মাজারে বোমা বিস্ফোরণেরও নিন্দা জানান হালকি। ওই হামলায় অন্তত ২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের হামলার মূল লক্ষ্য হচ্ছে সিরিয়ার নিরাপত্তা বিনষ্ট করা এবং সিরিয়ার সরকারি সেনাদের সাম্প্রতিক সফল অভিযানের মুখে সন্ত্রাসী গোষ্ঠীর মনোবল চাঙ্গা করা। তিনি সিরিয়ায় চলমান এই অমানবিক হামলা ও তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রিয়াদ, আংকারা ও দোহার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২