ইসরাইল থেকে অস্ত্র কেনা স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i120674-ইসরাইল_থেকে_অস্ত্র_কেনা_স্থগিত_করল_সংযুক্ত_আরব_আমিরাত
ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচণ্ড রাজনৈতিক সংকটের মুখে পড়ার কারণে দখলদার শক্তির কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া, ইসরাইলের উগ্র জোট সরকারের দুই মন্ত্রী ফিলিস্তিন-বিরোধী চরম মন্তব্য করেছেন যা ভালোভাব নেয়নি আমিরাতি সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২৩ ১৬:৫১ Asia/Dhaka
  • ইসরাইল থেকে অস্ত্র কেনা স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচণ্ড রাজনৈতিক সংকটের মুখে পড়ার কারণে দখলদার শক্তির কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া, ইসরাইলের উগ্র জোট সরকারের দুই মন্ত্রী ফিলিস্তিন-বিরোধী চরম মন্তব্য করেছেন যা ভালোভাব নেয়নি আমিরাতি সরকার।

আরবি ভাষার অনলাইন পত্রিকা আরাবি-২১ ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল টুয়েলভ টেলিভিশনের এক রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটমার বেন জাবির এবং অর্থমন্ত্রী বেজালেল ইসমোট্রিজ ফিলিস্তিন বিরোধী চরম আপত্তিকর বক্তব্য দেন। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সম্প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেছে।

ইসরাইলি সূত্রগুলোর বরাত দিয়ে চ্যানেল টুয়েলভ বলছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজেই এই অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছেন। তিনি বলেছেন, “যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব না।”

উগ্রবাদী সরকার ইসরাইলের বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাইছে। এর বিরুদ্ধে দেশটিতে টানা ১০ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বলছেন, বিচার ব্যবস্থা সংস্কারের নামে নেতা নেয়ানিহুর সরকার দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর একচ্ছত্র  আধিপত্য বিস্তার করতে চায়। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে, আদালত নিয়ন্ত্রণের মাধ্যমে সে সমস্ত দুর্নীতির অভিযোগ ও মামলা থেকে পরিত্রাণ পেতে চান নেতানিয়াহু।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।