'ইরান-ইরাক বাণিজ্যিক লেনদেন ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সুযোগ রয়েছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i122568-'ইরান_ইরাক_বাণিজ্যিক_লেনদেন_১০_বিলিয়ন_ডলারে_উন্নীত_করার_সুযোগ_রয়েছে'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরান ও ইরাক উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ইরান সফররত ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদ আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০২৩ ১৬:২৩ Asia/Dhaka
  • 'ইরান-ইরাক বাণিজ্যিক লেনদেন ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সুযোগ রয়েছে'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরান ও ইরাক উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ইরান সফররত ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদ আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরান ও ইরাকের মধ্যে যে সম্পর্ক তা কৌশলগত এবং অন্য দেশগুলোর মধ্যে যে সম্পর্ক থাকে তা থেকে আলাদা। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ১০ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

পশ্চিম এশিয়ায় বিদেশি সেনা উপস্থিতি প্রসঙ্গে রায়িসি বলেন, মার্কিন সেনা উপস্থিতি গোটা অঞ্চলের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে।

এ সময় ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লাতিফ রাশিদ বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং অপরিবর্তনযোগ্য। তিনি আরও বলেন, ইরাক ও ইরানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিস্তারের ওপর জোর দিতেই তিনি তেহরানে অবস্থান করছেন।

ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে ইরাকের প্রেসিডেন্ট বর্তমানে তেহরান সফর করছেন।#    

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।