ইরানও শিগগিরই নাম ঘোষণা করবে
তেহরানে নিয়োগের জন্য রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব
-
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই হয়। এর দুই মাস পর সৌদি আরব তেহরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, "সৌদি আরব মঙ্গলবার তাদের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। আমরাও শিগগিরই সৌদি সরকারের কাছে আমাদের নতুন রাষ্ট্রদূতের নাম প্রস্তাব করব।"
গত ১০ মার্চ চীনে ইরান ও সৌদি আরবের মধ্যে যে চুক্তি সই হয়েছিল তাতে বলা হয়েছিল- আগামী দুই মাসের মধ্যে দু দেশ রাষ্ট্রদূত নিয়োগ করবে।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।