সৌদি-বিরোধী এমপিকে কারাদণ্ড দিল কুয়েত
-
আবদুল হামিদ দাস্তি
কুয়েতের একজন স্পষ্টবাদী সংসদ সদস্যকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। ইয়েমেন ও বাহরাইনে সৌদি রাজতান্ত্রিক সরকারের অবৈধ এবং অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে কারা হেফাজতে নেয়া হয়েছে।
কুয়েতের দৈনিক আল-কাবাস পত্রিকা আজ (শনিবার) জানিয়েছে, আবদুল হামিদ দাস্তি নামরে এ সংসদ সদস্যকে ১০ দিনের জন্য কারা হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সৌদি দূতাবাসের দায়ের করা মামলার তদন্ত শেষ হলে সাজার মেয়াদ আরো বাড়তে পারে। দৈনিকটি বলছে, সৌদি রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মানহানির অভিযোগে তাকে ১০ দিনের যে কারাদণ্ড দেয়া হয়েছে তা প্রাথমিক পর্যায়ের সাজা। তদন্তের পর দাস্তিকে দীর্ঘমেয়াদি সাজা দেয়া হতে পারে। তার মামলার বিচার চলবে কুয়েতের সর্বোচ্চ অপরাধ আদালতে।
বাহরাইনের জনগণের ওপর আলে-খলিফা সরকারের দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের প্রতি অব্যাহত সহযোগিতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করায় কুয়েতের এই বিশেষ পরিচিত হয়ে ওঠেন। এতে বাহরাইনের সরকার ক্ষিপ্ত হয়ে দাস্তিকে তার অনুপস্থিতিতে দু বছরের কারাদণ্ড দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮