আরব আমিরাতের কারাগার থেকে মুক্তি পেলেন ১৫ ইরানি নাগরিক
https://parstoday.ir/bn/news/west_asia-i125512-আরব_আমিরাতের_কারাগার_থেকে_মুক্তি_পেলেন_১৫_ইরানি_নাগরিক
সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে ইরানের ১৫ জন নাগরিক মুক্তি পেয়েছেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান ব্যক্তিগতভাবে ইরানি নাগরিকদের ক্ষমা করে দেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৩, ২০২৩ ১৫:৫৩ Asia/Dhaka
  • আরব আমিরাতের কারাগার থেকে মুক্তি পেলেন ১৫ ইরানি নাগরিক

সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে ইরানের ১৫ জন নাগরিক মুক্তি পেয়েছেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান ব্যক্তিগতভাবে ইরানি নাগরিকদের ক্ষমা করে দেন।

ইরানি নাগরিক মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন।

সে সময় তিনি এসব ইরানে নাগরিকের মুক্তির ব্যাপারে আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এরপর ইরানের এই ১৫ নাগরিকের মুক্তির খবর এলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বিশ্বের আরো যেসব দেশে ইরানি নাগরিক আটক করেছে তাদের জন্য কন্সুলার এবং বিচার বিভাগীয় সমর্থন জোরদার করবে। পাশাপাশি তাদের অধিকার যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারেও ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গত ২২ জুন আমির আবদুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং সেখানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান এবং শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল-নাহিয়ানের সঙ্গে আলোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।