সিরিয়া-রাশিয়ার যৌথ হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i127952-সিরিয়া_রাশিয়ার_যৌথ_হামলায়_একশোর_বেশি_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়া এবং সিরিয়ার যৌথ সামরিক অভিযানে অন্তত ১১১ জন বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১৬:১৭ Asia/Dhaka
  • সিরিয়া-রাশিয়ার যৌথ হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়া এবং সিরিয়ার যৌথ সামরিক অভিযানে অন্তত ১১১ জন বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।

প্রদেশটিতে রাশিয়া ও সিরিয়ার সেনারা একের পর এক হামলা চালায়।নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী গোষ্ঠী প্রদেশের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পর তার জবাবে রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনী এই অভিযান চালায়।

অভিযান সম্পর্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিশ্রুতি ভেঙে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামা এবং ইদলিব প্রদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা এবং অবস্থানে একের পর এক হামলা চালিয়েছে।

এর জবাবে রাশিয়ার সেনাদের সাথে মিলে সিরিয়ার সেনারা যৌথভাবে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সদর দপ্তর, দুর্গ এবং গোলাবারুদের ডিপোতে ভয়াবহ রকমের হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের হামলা চালানোর সক্ষমতা ধ্বংসের পাশাপাশি তাদের বিভিন্ন অস্ত্রপাতি ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

অভিযানে সন্ত্রাসীদের বহু সংখ্যক অপারেশন রুম, শক্ত ঘাঁটি এবং অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, নিহত বেশিরভাগ সন্ত্রাসী কথিত আনসার আল-তৌহিদের সদস্য।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।