কুর্দিস্তান অঞ্চলে ইরান-বিরোধী সন্ত্রাসীদের নিরস্ত্র করা হয়েছে: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i128316-কুর্দিস্তান_অঞ্চলে_ইরান_বিরোধী_সন্ত্রাসীদের_নিরস্ত্র_করা_হয়েছে_ইরাক
ইরাক সরকার জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার যে নিরাপত্তা চুক্তি হয়েছে তা বাস্তবায়নের ব্যাপারে বাগদাদ প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির আওতায় ইরান সীমান্তের কাছাকাছি অবস্থান থেকে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে ইরাকের গভীর অভ্যন্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:৫৬ Asia/Dhaka
  • ইরাকি সীমান্তরক্ষীর সতর্ক অবস্থান।
    ইরাকি সীমান্তরক্ষীর সতর্ক অবস্থান।

ইরাক সরকার জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার যে নিরাপত্তা চুক্তি হয়েছে তা বাস্তবায়নের ব্যাপারে বাগদাদ প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির আওতায় ইরান সীমান্তের কাছাকাছি অবস্থান থেকে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে ইরাকের গভীর অভ্যন্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সাবেথ মোহাম্মদ সাঈদ আল-আব্বাসি গতকাল (মঙ্গলবার) আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরান-বিরোধী যে সমস্ত কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী ইরাকের ভেতর থেকে তৎপরতা চালাচ্ছিল তাদের ঘাঁটির সংখ্যা কমে গিয়ে এখন পাঁচে দাঁড়িয়েছে।  ইরানের সাথে যৌথ সীমান্তে ইরাকি সামরিক বাহিনী মোতায়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদেরকে সীমান্ত এলাকা থেকে তাড়িয়ে দেয়ার ফলে তারা এখন ইরাকের গভীর অভ্যন্তরে চলে যেতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য ১৯ সেপ্টেম্বর সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। নিরাপত্তা চুক্তির আওতায় ইরাক সরকার এই সময়সীমার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে না পারলে ইরান নিজেই ব্যবস্থা নেবে।

এদিকে, ইরাক ও ইরানের মধ্যকার চুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটি নিশ্চিত করেছে যে, ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।