‘মানবিজ শহরে ঢুকে পড়েছে কুর্দি ও আরব যোদ্ধারা’
https://parstoday.ir/bn/news/west_asia-i12841-মানবিজ_শহরে_ঢুকে_পড়েছে_কুর্দি_ও_আরব_যোদ্ধারা’
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ নিয়ন্ত্রিত মানবিজ শহরে ঢুকে পড়েছে সিরিয়ার কুর্দি ও আরব যোদ্ধারা। কয়েক সপ্তাহ ঘেরাও করে রাখার পর তারা আলেপ্পো প্রদেশের গুরুত্বপূর্ণ এ শহরটিতে প্রবেশ করতে সক্ষম হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৩, ২০১৬ ২১:০৭ Asia/Dhaka
  • কুর্দি ও আরব যোদ্ধা
    কুর্দি ও আরব যোদ্ধা

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ নিয়ন্ত্রিত মানবিজ শহরে ঢুকে পড়েছে সিরিয়ার কুর্দি ও আরব যোদ্ধারা। কয়েক সপ্তাহ ঘেরাও করে রাখার পর তারা আলেপ্পো প্রদেশের গুরুত্বপূর্ণ এ শহরটিতে প্রবেশ করতে সক্ষম হলো।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ মানবিজ শহরের দক্ষিণ-পশ্চিম পাশের একটি গ্রাম দখল করে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে শহরে ঢুকতে সমর্থ হয়। শহরে ঢোকার পর সন্ত্রাসীদের সঙ্গে রাস্তায় রাস্তায় এসডিএফ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ চলছে। ইউফ্রেটিস নদী থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে মানবিজ শহরের অবস্থান।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, একটি ভবনের ভেতরে বোমার বিস্ফোরণে এসডিএফ’র অন্তত দুই যোদ্ধা মারা গেছে তবে দায়েশের কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত করতে পারে নি। বিভিন্ন সূত্র জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীরা এসডিএফ যোদ্ধাদের অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য নানা রকম গোপন ফাঁদ পেতে রেখেছে। ২০১৪ সালে মানবিজ শহর দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। শহরটিতে ঢোকার জন্য কুর্দি ও আরব যোদ্ধাদেরকে মারাত্মক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩