গাজা যুদ্ধের বিস্তার ঘটলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i130086-গাজা_যুদ্ধের_বিস্তার_ঘটলে_ইসরাইল_পুরোপুরি_মুছে_যাবে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে ইহুদিবাদী ইসরাইল যে মানবতাবিরোধী অপরাধ করছে তাতে যদি এই যুদ্ধের আরো বিস্তার ঘটে তাহলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে। গতকাল (সোমবার) এক টেলিভিশন সাক্ষাৎকারে আলী বাকেরি কানি এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০২৩ ১০:২৫ Asia/Dhaka
  • গাজা যুদ্ধের বিস্তার ঘটলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে ইহুদিবাদী ইসরাইল যে মানবতাবিরোধী অপরাধ করছে তাতে যদি এই যুদ্ধের আরো বিস্তার ঘটে তাহলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে। গতকাল (সোমবার) এক টেলিভিশন সাক্ষাৎকারে আলী বাকেরি কানি এ মন্তব্য করেছেন।

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে যে বিশাল অভিযান চালিয়েছে তাকে তেল আবিবের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ‘অপূরণীয় ভূমিকম্প’ বলে মন্তব্য করেন।

আলী বাকেরি কানি বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে তেল আবিব যে বর্বরতা চালাচ্ছে তা যদি আরো বিস্তৃত হয় তাহলে আমরা বলতে পারব না ইসরাইল ক্ষতিগ্রস্ত হবে, কারণ তখন ইসরাইলের পরাজয় কিংবা বিজয় বলে কিছু থাকবে না।”

ইহুদিবাদী সেনারা সোমবার রাতের দিকে গাজা উপত্যকার উপকণ্ঠে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তবে হামাসের প্রচণ্ড প্রতিরোধের মুখে তারা ট্যাংক নিয়ে পিছু হটতে বাধ্য হয়। এরপর ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।