গাজায় ২ ট্যাংকসহ আরও ৩ যুদ্ধযান ধ্বংস, দক্ষিণ লেবাননে ড্রোন ভূপাতিত
গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেডের হামলায় ইসরাইলের আরও দু'টি ট্যাংক ও একটি বুলডোজার ধ্বংস হয়েছে।
কাস্সাম ব্রিগেড বলেছে, বেইত হানুন এবং পশ্চিম বেইত লাহিয়ায় আরপিজির সাহায্যে এসব যুদ্ধযান ধ্বংস করা হয়েছে। গত চার দিনে ইসরাইলের ৬৫টি যুদ্ধযান ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের জবাব দিতে ইসরাইল অভিমুখে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসলামি জিহাদ আন্দোলন।
অন্যদিকে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলের আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, আজ খুব ভোরে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরাইলি ড্রোন 'হার্মেস ৪৫০' ধ্বংস করা হয়েছে। এই ড্রোনটি হামলা ও পর্যবেক্ষণসহ বিভিন্ন সামরিক তৎপরতা চালাতে পারে। জালিল এলাকায় ড্রোনটি ধ্বংসাবশেষ পড়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহও ইসরাইলের উত্তর ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে। সেখানে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির খবর আসছে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।