গাজায় আটকে পড়া রুশ নাগরিকদের ফিরিয়ে নেয়া হলো দেশে
https://parstoday.ir/bn/news/west_asia-i131250-গাজায়_আটকে_পড়া_রুশ_নাগরিকদের_ফিরিয়ে_নেয়া_হলো_দেশে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে আটকা পড়া আরো ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০২৩ ০৯:৫৬ Asia/Dhaka
  • গাজায় আটকে পড়া রুশ নাগরিকদের ফিরিয়ে নেয়া হলো দেশে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে আটকা পড়া আরো ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় আটকে পড়া রাশিয়ার নাগরিকদের উদ্ধারের জন্য গত দুই সপ্তাহ ধরে চেষ্টা প্রচেষ্টা চালানো হয় এবং যুদ্ধবিরতির আগের দিন ২৪ ঘন্টায় ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করা হয়। গাজা থেকে উদ্ধার করে এসব ব্যক্তিকে মিশরে নেয়া হয় এবং সেখান থেকে রাশিয়ার একটি চার্টার্ড বিমানে করে তাদেরকে রাজধানী মস্কোয় নেয়া হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল দেড় মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ বর্বরতা চালিয়েছে যাতে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময় গাজা উপত্যকা থেকে উদ্ধারের জন্য রাশিয়ার কাছে ৯০০ ব্যক্তি আবেদন জানায় যার মধ্যে ৬৩৯ জন রুশ নাগরিক রয়েছেন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে গত দুই সপ্তাহের চেষ্টা প্রচেষ্টায় ৭৫০ জন রুশ নাগরিককে উদ্ধার করা হয় যার মধ্যে ৩০০’র বেশি শিশু রয়েছে।

গতকাল (শুক্রবার) সকাল থেকে ইসরাইল ও গাজার মধ্যে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ সময় ইসরাইল ও হামাস কিছু বন্দী বিনিময় করেছে। বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে- হামাস মুক্তি দিয়েছে ২৪ জনকে যার মধ্যে ১৩ জন ইসরাইলি এবং ইসরাইল মুক্তি দিয়েছে ৩৯ জন ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতির এই সুযোগে গাজায় খাদ্য, জ্বালানি এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।