সিরিয়া থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i131616-সিরিয়া_থেকে_ইসরাইলে_ক্ষেপণাস্ত্র_হামলা_হয়েছে
দখলদার ইসরাইলে সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে এ দাবি করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১৫:৪১ Asia/Dhaka
  • সিরিয়া থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে

দখলদার ইসরাইলে সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে এ দাবি করেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইসরাইলি সেনা মুখপাত্রের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে।

তিনি বলেন,পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঐ ক্ষেপণাস্ত্রকে আকাশে ভূপাতিত করা হয়নি বরং ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল চিহ্নিত করে সেখানে কামানের গোলা বর্ষণ করা হয়েছে।

ইসরাইলি মুখপাত্র আরও বলেন, গতরাতে লেবানন থেকে সাজোয়াযান বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলে এসে পড়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি একটি উপশহরের খালি জায়গায় এসে পড়েছে। এর পরপরই লেবাননের অভ্যন্তরে ইসরাইল বোমাবর্ষণ করে বলে দাবি করেছে এই মুখপাত্র।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।