ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়: ইসরাইলকে আফ্রিকান জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i13219-ফিলিস্তিনি_ভূখণ্ড_ছাড়_ইসরাইলকে_আফ্রিকান_জোট
ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর কঠোর দমন পীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি কড়া বিবৃতি দিয়েছে ৫৪ জাতির আফ্রিকান জোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৬ ১৩:২৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়: ইসরাইলকে আফ্রিকান জোট

ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর কঠোর দমন পীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি কড়া বিবৃতি দিয়েছে ৫৪ জাতির আফ্রিকান জোট।

সোমবার কাউন্সিলের শুনানিতে এজেন্ডা ৭’র আওতায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের মানবাধিকার রেকর্ড নিয়ে ইসরাইলের বিরুদ্ধে এ নিন্দা জানায় আফ্রিকান জোট।

জোটের বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের পাশাপাশি অবৈধ বসতি স্থাপন বন্ধ,গাজার ২০ লাখ অধিবাসীর ওপর অবরোধ তুলে নেয়া, বিনা বিচারে আটক হাজার হাজার ফিলিস্তিনির মুক্তিসহ নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরোপিত গণ শাস্তি তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে ফিলিস্তিনিদের। জেরুজালেম খ্যাত পূর্ব আল-কুদসকে এর রাজধানী করারও আহ্বান জানিয়েছে আফ্রিকান জোট।

ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব আল-কুদস এবং জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়ার পর ২৩০টি অবৈধ বসতিতে ১০ লাখেরও বেশি ইহুদিবাদী বসবাস করে আসছে। আন্তার্জাতিক সমাজ এসব বসতিকে অবৈধ বিবেচনা করে। ফিলিস্তিনিদের পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সমাজকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে  বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৮