ইয়েমেনের ওপর আমেরিকা-ব্রিটেনের হামলা ‘অসম’
https://parstoday.ir/bn/news/west_asia-i133274-ইয়েমেনের_ওপর_আমেরিকা_ব্রিটেনের_হামলা_অসম’
ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটিশ সামরিক বাহিনী যে হামলা চালিয়েছে তার বিরোধিতা করেছে রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৪ ১১:৫৩ Asia/Dhaka
  • ইয়েমেনের ওপর আমেরিকা-ব্রিটেনের হামলা ‘অসম’

ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটিশ সামরিক বাহিনী যে হামলা চালিয়েছে তার বিরোধিতা করেছে রাশিয়া।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমেরিকা-ব্রিটেনের এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং তাকে কোনভাবেই ন্যায্য বলে দাবি করা যাবে না।

ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রাশিয়া জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডাকে। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত সুস্পষ্টভাবে বলেছেন, ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেনের হামলা অসম। একটি স্বাধীন-সার্বভৌম দেশের ওপর এভাবে নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অবৈধ। আমেরিকা ও ব্রিটেনের এই হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

ভ্যাসিলি নেবেনজিয়া আরো বলেন, আত্মরক্ষার হাস্যকর দাবি জানিয়ে আমেরিকা এই হামলার পক্ষে যে সাফাই গাইছে তাতে একথা বলা যায় যে, নিজের সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে আত্মরক্ষার অধিকারের কথা বলা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন, জাহাজ চলাচলের স্বাধীনতার অধিকারকে আত্মরক্ষার অধিকার বলে না।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।