যে দু'টি স্তম্ভ ধ্বসে পড়ায় ইসরাইলের পতন শুরু হয়ে গেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i135252-যে_দু'টি_স্তম্ভ_ধ্বসে_পড়ায়_ইসরাইলের_পতন_শুরু_হয়ে_গেছে
আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল-আজলোনির মতে, ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ০৫, ২০২৪ ১৭:৩৩ Asia/Dhaka
  • যে দু'টি স্তম্ভ ধ্বসে পড়ায় ইসরাইলের পতন শুরু হয়ে গেছে

আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল-আজলোনির মতে, ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে।

এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন, গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে। ইসরাইল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল-আজলোনি আলআকসা স্যাটেলাইট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সব লেখকই লিখেছেন ইসরাইল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সমার্থক হয়ে উঠেছে এবং এ সবই ফিলিস্তিনের বিজয়ের আলামত।

বিপরীত অভিবাসন: অধিকৃত ফিলিস্তিন ছেড়ে পালাচ্ছে বিশ্বের নানা দেশ থেকে উড়ে এসে জুড়ে বসা ইহুদিবাদীরা

তিনি জোর দিয়েছেন যে বিশ্বে ইহুদিবাদের চেতনা এবং বিশ্বাসের ক্ষতি হয়েছে এবং অধিকৃত ভূমি থেকে ইহুদিদের বিপরীত অভিবাসনের অনেক লক্ষণ ফুটে উঠেছে।

ইসরাইল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ব্যাপক গণহত্যা শুরু করে।

ব্রিটিশ ঔপনিবেশিকতার সমর্থনে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালানো এবং তাদের সমস্ত ভূমি দখল করার জন্য বিভিন্ন গণহত্যা চালানোর পরিকল্পনা গ্রহণ করে। #

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।