বাগদাদে দফায় দফায় বোমা হামলা: নিহত ৮০
https://parstoday.ir/bn/news/west_asia-i13600-বাগদাদে_দফায়_দফায়_বোমা_হামলা_নিহত_৮০
ইরাকের রাজধানী বাগদাদে অন্তত দু দফা বোমা হামলায় ৮০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৬ ০৯:০৫ Asia/Dhaka
  • বাগদাদে দফায় দফায় বোমা হামলা: নিহত ৮০

ইরাকের রাজধানী বাগদাদে অন্তত দু দফা বোমা হামলায় ৮০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

প্রথম হামলাটি হয়েছে বাগদাদের মধ্যাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কারাদা এলাকায়। সেখানে আজ (রোববার) সকালে একটি রেঁস্তোরার বাইরে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর পরপরই বাগদাদের পূর্বে আরেকটি বিস্ফোরণে ঘটে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ প্রথম হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, কারাদা এলাকার হামলায় অন্তত ৪০ জন শিয়া মুসলমান নিহত ও ৮০ জন আহত হয়েছে।

ইরাকের শক্তিশালী ঘাঁটি ফালুজায় পরাজিত হয়ে এ অপশক্তি ইরাকের বিভিন্ন স্থানে বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে বোমা হামলা চালিয়ে বেড়াচ্ছে। গত সপ্তাহেও তারা বড় ধরনের বোমা হামলা ঘটিয়ে অন্তত ২০০ মানুষকে হত্যা করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩