আলেপ্পো অভিমুখী সন্ত্রাসীদের একমাত্র রাস্তা বিচ্ছিন্ন করেছে সরকারি সেনারা
-
সিরিয় সেনাদের টহল
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের সঙ্গে যোগাযোগের জন্য সন্ত্রাসীদের একমাত্র রাস্তা ‘কাস্টেলো রোড’ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে দেশটির সরকারি সেনারা। এ পথেই উগ্র সন্ত্রাসীরা নিজেদের রসদের চালান পেত।
গত কয়েকদিন আগে সিরিয়ার সেনারা আলেপ্পোর কাছে আল-মাল্লাহ ফার্ম এলাকা দখল করার পর আজ (বৃহস্পতিবার) সন্ত্রাসীদের যোগাযোগের একমাত্র রাস্তাটি বিচ্ছিন্ন করতে সক্ষম হলো। আল-মাল্লাহ এলাকাটি দখলের জন্য সরকারি সেনারা গত দুই বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল। আল-মাল্লাহ এলাকা ও কাস্টেলো রোড দখলের পর আলেপ্পা শহরে অবস্থানরত সন্ত্রাসীরা এখন সিরিয়ার সেনাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে চলে এসেছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং দুটি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী কাস্টেলো রোড বিচ্ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে। আলেপ্পোভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ‘ফাস্তাকিম’ জানিয়েছে, রাস্তাটি বিচ্ছিন্ন করে দেয়ার কারণে এখন আলেপ্পো শহর থেকে কেউ বের হতে পারবে না আবার কেউ ঢুকতেও পারবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭