হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের দুর্বল স্থানগুলি শনাক্ত করে ফেলেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i140752-হিজবুল্লাহর_ড্রোন_ইসরাইলের_দুর্বল_স্থানগুলি_শনাক্ত_করে_ফেলেছে
পার্সটুডে- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমগুলো। এগুলো স্বীকার করেছে, হিজবুল্লাহ ইসরাইলের দুর্বল স্থানগুলো শনাক্ত করে ফেলেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ১৯, ২০২৪ ১১:২০ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের দুর্বল স্থানগুলি শনাক্ত করে ফেলেছে

পার্সটুডে- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমগুলো। এগুলো স্বীকার করেছে, হিজবুল্লাহ ইসরাইলের দুর্বল স্থানগুলো শনাক্ত করে ফেলেছে।

হিজবুল্লাহর ড্রোন শক্তি উত্তর ইসরাইলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে জানিয়ে ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে: লেবাননের হিজবুল্লাহ অত্যন্ত সাধারণ ও সস্তা ড্রোন দিয়ে ইসরাইলের দুর্বলতা ধরে ফেলেছে। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, উল্লেখিত ড্রোনগুলো হিজবুল্লাহকে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালানোর বিস্তৃত শক্তি প্রদান করেছে।

ইহুদিবাদী গণমাধ্যমগুলোর ভাষায়, হিজবুল্লাহর ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এগুলো অবিশ্বাস্যভাবে ইসরাইলের দুর্বলতম স্থানগুলোর নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করে তুলেছে।

এদিকে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরাইলে ইহুদিবাদীদের অবস্থানগুলোতে কামানের গোলা নিক্ষেপ করার খবর দিয়েছে।

হিজবুল্লাহর যুদ্ধ তথ্য বিভাগের ঘোষণা অনুযায়ী, লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা গাজাবাসীর সমর্থনে ইসরাইলের ‘হার্শ শাতুলা’ এলাকায় ইহুদিবাদী সেনাদের সমাবেশস্থলে কামানের গোলা নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী ইসরাইল পশ্চিমা দেশগুলোর সার্বিক সহযোগিতা নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরস্ত্র ও অসহায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করেছে।

অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরাইলের এসব অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ ও অপর ৯২ হাজারের বেশি গাজাবাসী আহত হয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন