ইসরাইলের বেনগুরিওন বিমানবন্দর অচল করে দিয়েছে হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলো জানিয়েছে যে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলার কারণে বেন গুরিওন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
ইসরাইলি মিডিয়া জানিয়েছে যে বিদেশি সংস্থাগুলো দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিওন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে। পার্সটুডে এবং আল মায়াদিন উদ্ধৃতি অনুসারে ইহুদিবাদী সূত্র বেন গুরিওন বিমানবন্দরে ৫০টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।
একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মিডিয়া জানিয়েছে। ইসরাইলের মিডিয়া ঘোষণা করেছে যে বেন গুরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামন বিমানবন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে । হিজবুল্লাহ এবং তেল আবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।