সিরিয়ায় সন্ত্রাসীদের মর্টার হামলায় ৮ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i14248-সিরিয়ায়_সন্ত্রাসীদের_মর্টার_হামলায়_৮_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের ছোঁড়া মর্টার হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আজ (সোমবার) চালানো এ হামলায় ৮০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৬ ১২:০৫ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীদের মর্টার হামলায় ৮ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের ছোঁড়া মর্টার হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আজ (সোমবার) চালানো এ হামলায় ৮০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

এর আগে গত শুক্রবার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আলেপ্পো প্রদেশের আল -ফুরকান এবং আল- সুকান এলাকায় কয়েক দফা রকেট নিক্ষেপ করলে নারী এবং শিশুসহ অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়। এসব হামলায় আহত হয় আরো ১৪০ জন।

২০১১ সালে সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার এক বছর পর থেকে আলেপ্পো প্রদেশটির একাংশ সরকারি বাহিনী এবং অন্য অংশ সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে আসছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে ঘোষিত ৭২ ঘন্টার একতরফা যুদ্ধবিরতির মধ্যেই সন্ত্রাসীরা ওই হামলা চালায়। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা জানিয়েছেন, সিরিয়া সংঘর্ষে এ পর্যন্ত ৪ লাখেরও বেশি লোক নিহত হয়েছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/১১