সিনাইয়ে ইসরাইলকে ড্রোন হামলার অনুমতি দিয়েছে কায়রো!
https://parstoday.ir/bn/news/west_asia-i14323-সিনাইয়ে_ইসরাইলকে_ড্রোন_হামলার_অনুমতি_দিয়েছে_কায়রো!
ইহুদিবাদী ইসরাইল মিশরের সিনাই উপদ্বীপে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক দফা ড্রোন হামলা করেছে। গত কয়েক বছরে এ সব হামলা চালানো হয়েছে বলে ইসরাইলের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন। তেল আবিব এবং কায়রোর মধ্যে যে ঘনিষ্ঠ সহযোগিতা বিরাজ করছে এর মধ্য দিয়ে সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka
  • সিনাইয়ে ইসরাইলকে ড্রোন হামলার অনুমতি দিয়েছে কায়রো!

ইহুদিবাদী ইসরাইল মিশরের সিনাই উপদ্বীপে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক দফা ড্রোন হামলা করেছে। গত কয়েক বছরে এ সব হামলা চালানো হয়েছে বলে ইসরাইলের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন। তেল আবিব এবং কায়রোর মধ্যে যে ঘনিষ্ঠ সহযোগিতা বিরাজ করছে এর মধ্য দিয়ে সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা ব্লুমবার্গ নিউজ নেটওয়ার্ককে বলেন, মিশর সরকারের সম্মতি এবং সহযোগিতার ভিত্তিতে এ সব ড্রোন হামলা চালানো হয়।

২০১৪ সালের অক্টোবরে সিনাই উপদ্বীপে সন্ত্রাসী হামলায় ৩৩ মিশরীয় সেনা নিহত হওয়ার পর থেকে সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে উৎখাত করাকে কেন্দ্র করে দেশটিতে বিরাজমান অস্থিরতা দেখা দেয়। সশস্ত্র গোষ্ঠীগুলো এ পরিস্থিতির সুযোগ নেয় এবং সরকার বিরোধী তৎপরতা ও প্রাণঘাতী হামলা শুরু করে।

বেলায়েত সিনাই নামের একটি গোষ্ঠী বেশিরভাগ হামলায় জড়িত ছিল। এ গোষ্ঠী প্রধানত সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১২