‘আরব লীগে ফিরতে আগ্রহী নয় সিরিয়া’
https://parstoday.ir/bn/news/west_asia-i14668-আরব_লীগে_ফিরতে_আগ্রহী_নয়_সিরিয়া’
সিরিয়া বলেছে, যতদিন পর্যন্ত কয়েকটি সরকার আরব লীগের ওপর প্রভাব বিস্তার করে থাকবে ততদিন পর্যন্ত দামেস্ক আর এ সংস্থায় ফিরে আসতে আগ্রহী নয়। সিরিয়া বলছে, এসব প্রভাব বিস্তারকারী দেশ দামেস্ক ও আরব বিশ্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এসব দেশ আরব বিশ্বকে বিভক্ত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৫, ২০১৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়া বলেছে, যতদিন পর্যন্ত কয়েকটি সরকার আরব লীগের ওপর প্রভাব বিস্তার করে থাকবে ততদিন পর্যন্ত দামেস্ক আর এ সংস্থায় ফিরে আসতে আগ্রহী নয়। সিরিয়া বলছে, এসব প্রভাব বিস্তারকারী দেশ দামেস্ক ও আরব বিশ্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এসব দেশ আরব বিশ্বকে বিভক্ত করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আজ (শুক্রবার) বলেছে, সিরিয়া আর আরব লীগে ফেরার কথা ভাবছে না। সূত্রটি বলছে, আরব লীগে ফেরার বিষয়ে সিরিয়া সরকার এ পর্যন্ত কারো কাছে কোনো অনুরোধ করে নি। সূত্রটি আরো বলেছে, সিরিয়া সংকট গভীর করা ও চলমান সমস্যা সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টির জন্য দায়ী থাকতে হবে আরব লীগকে।

সম্প্রতি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এ সংস্থায় সিরিয়ার ফেরার বিষয়ে শর্ত দিয়েছেন। তারপর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি এসব কথা বলল। গেইত বলেছেন, সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতা হওয়ার পরই কেবল দামেস্ককে এ সংস্থার সদস্য করা হবে। ২০১১ সালে তাকফিরি সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫