ফ্রান্সের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i14686-ফ্রান্সের_সন্ত্রাসী_হামলার_কঠোর_নিন্দা_জানাল_হামাস
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ফ্রান্সের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বাস্তিল দিবস নামে পরিচিত ফ্রান্সের জাতীয় দিবসে নিস নগরীতে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হলে অনেক শিশুসহ অন্তত ৮৪ নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৬ ০৫:১১ Asia/Dhaka
  • ফ্রান্সের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাল হামাস

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ফ্রান্সের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বাস্তিল দিবস নামে পরিচিত ফ্রান্সের জাতীয় দিবসে নিস নগরীতে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হলে অনেক শিশুসহ অন্তত ৮৪ নিহত হয়েছে।

হামাস বলেছে, এ আন্দোলনের মানবিক এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে নিসের সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়েছে। এ সব নীতির আলোকে হামাস সব উগ্রবাদ ও সন্ত্রাসের বিরোধিতা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে ফিলিস্তিনি মানুষের সংগ্রামের কথাও তুলে ধরে হয়। বিবৃতিতে বলা হয়েছে, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসের শিকার হচ্ছে।

এখনো কোনো গোষ্ঠী বা ব্যক্তি ফ্রান্সের সর্বশেষ সন্ত্রাসী

নিহত বালিকার পাশে পড়ে রয়েছে তার প্রিয় পুতুল

হামলার দায় স্বীকার করে নি। কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কিত সশস্ত্রগোষ্ঠীগুলো নিসে হামলাকে কেন্দ্র করে আনন্দ প্রকাশ করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬