বিজয় প্রমাণ করেছে দায়েশ ঠেকাতে সক্ষম ইরাক: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i14716-বিজয়_প্রমাণ_করেছে_দায়েশ_ঠেকাতে_সক্ষম_ইরাক_জাতিসংঘ
জাতিসংঘের ইরাক বিষয়ক বিশেষ প্রতিনিধি জান কুবিস বলেছেন, দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর সাম্প্রতিক কৌশলগত সাফল্য থেকে প্রমাণিত হচ্ছে যে এ বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীকে প্রতিহত করতে সক্ষম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৬ ১৩:০০ Asia/Dhaka
  • বিজয়ের আনন্দে মেতে উঠেছে ইরাকের নিরাপত্তা বাহিনী
    বিজয়ের আনন্দে মেতে উঠেছে ইরাকের নিরাপত্তা বাহিনী

জাতিসংঘের ইরাক বিষয়ক বিশেষ প্রতিনিধি জান কুবিস বলেছেন, দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর সাম্প্রতিক কৌশলগত সাফল্য থেকে প্রমাণিত হচ্ছে যে এ বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীকে প্রতিহত করতে সক্ষম।

ফালুজা এবং কাইয়ারাতে ইরাকি বাহিনীর বিজয় এবং হাউইজাতে দায়েশের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর সাফল্যর কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসীগোষ্ঠীকে পরাজিত করার ক্ষেত্রে ইরাকি বাহিনীর সক্ষমতার প্রমাণ দিয়েছে এ সব সক্ষমতা।

পাশাপাশি ইরাকে শান্তি স্থিতিশীলতার জন্য সশস্ত্রগোষ্ঠীগুলোকে সংহত এবং রাজনৈতিক ঐক্য জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬