লাতাকিয়ার একটি গুরুত্বপূর্ণ নগরী থেকে দায়েশকে হটাল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i14779-লাতাকিয়ার_একটি_গুরুত্বপূর্ণ_নগরী_থেকে_দায়েশকে_হটাল_সিরিয়_বাহিনী
সিরিয়ার সরকারি বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ার একটি গুরুত্বপূর্ণ নগরী থেকে তাকফিরি সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। ব্রিটেন ভিত্তিক মনিটরিং গোষ্ঠী কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৬ ০৫:৪৮ Asia/Dhaka

সিরিয়ার সরকারি বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ার একটি গুরুত্বপূর্ণ নগরী থেকে তাকফিরি সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। ব্রিটেন ভিত্তিক মনিটরিং গোষ্ঠী কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, প্রায় দু’সপ্তাহ সংঘর্ষের পর কিনসাবার নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। সিরিয়ার সরকারি বাহিনীকে সমর্থন দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী।

স্থানীয় খবরে বলা হয়েছে, এ নগরী এবং আশেপাশের টিলার ওপর পুরো নিয়ন্ত্রণ স্থাপন করেছে সরকারি বাহিনী। চলতি মাসের গোড়ার দিকে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্ট এ নগরীর নিয়ন্ত্রণ গ্রহণ করছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৭