মার্কিন জোটের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৫৬
https://parstoday.ir/bn/news/west_asia-i15040-মার্কিন_জোটের_বিমান_হামলায়_সিরিয়ায়_নিহত_৫৬
মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ-বিরোধী জোটের বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। মার্কিন জোট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে এ হামলা চালিয়েছিল বলে দাবি করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৯, ২০১৬ ২১:১৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ-বিরোধী জোটের বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। মার্কিন জোট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে এ হামলা চালিয়েছিল বলে দাবি করেছে।

রিয়ান অবজারভেটরি বলছে, মঙ্গলবার মার্কিন জোটের বিমান হামলায় যেসব ব্যক্তি মারা গেছেন তার মধ্যে ১১টি শিশু রয়েছে। দায়েশের দখলে থাকা মানবিজ শহরের কাছে অবস্থিত আল-তুখার এলাকায় এ হামলা হয়।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান জানিয়েছেন, বিমান হামলায় কয়েক ডজন লোক আহত হয়েছে যার মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সন্ত্রাসীদের লড়াই থেকে বাঁচার জন্য পালিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় এসব বেসামরিক ব্যক্তির ওপর বিমান হামলা হয়। এর আগে, সোমবার অবজারভেটরি জানিয়েছিল, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০