ইয়েমেনের আনসারুল্লাহ: হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয় প্রতিরোধ ফ্রন্টগুলোর ঐক্যের ফল
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তর এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ও লেবাননের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছে।
তাসনিম বার্তা সংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদন অনুযায়ী, আনসারুল্লাহ আন্দোলন তাদের বিবৃতিতে বলেছে: জায়োনিস্ট শত্রু লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে; হিজবুল্লাহর মুজাহিদদের দৃঢ়তার সামনে তাদের প্রভাব ভেঙে পড়েছে।
আল-মাসিরা নেটওয়ার্কের ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তর জোর দিয়ে বলেছে: ব্যাপক প্রাণহানি ও সামরিক ক্ষতির কারণে ইসরায়েলি শত্রু পিছু হটতে বাধ্য হয়েছে এবং লেবাননে যুদ্ধবিরতির পথ গ্রহণ করতে বাধ্য হয়েছে।
বিবৃতির শেষে বলা হয়েছে, এই ঐতিহাসিক বিজয় ফিলিস্তিন থেকে শুরু করে ইরান, লেবানন, ইয়েমেন ও ইরাক পর্যন্ত বিভিন্ন ময়দানের ঐক্যের একটি বড় ফলাফল হিসেবে বিবেচিত হয়।
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন