যুদ্ধে ইরান ইসরায়েলে কঠিন আঘাত হেনেছে: ইরাকি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/west_asia-i159052-যুদ্ধে_ইরান_ইসরায়েলে_কঠিন_আঘাত_হেনেছে_ইরাকি_বিশ্লেষক
পার্সটুডে- একজন ইরাকি বিশ্লেষক যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে পুনরায় অস্ত্রেসজ্জিত হওয়ার বিষয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন: ইরান ইসরায়েলের ওপর মারাত্মক আঘাত হেনে ব্যাপক ক্ষতিসাধন করেছে।
(last modified 2026-05-02T07:32:57+00:00 )
মে ০২, ২০২৬ ১৩:৩০ Asia/Dhaka
  • যুদ্ধে ইরান ইসরায়েলে কঠিন আঘাত হেনেছে: ইরাকি বিশ্লেষক
    যুদ্ধে ইরান ইসরায়েলে কঠিন আঘাত হেনেছে: ইরাকি বিশ্লেষক

পার্সটুডে- একজন ইরাকি বিশ্লেষক যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে পুনরায় অস্ত্রেসজ্জিত হওয়ার বিষয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন: ইরান ইসরায়েলের ওপর মারাত্মক আঘাত হেনে ব্যাপক ক্ষতিসাধন করেছে।

পার্সটুডে জানিয়েছে, ইরাকি রাজনৈতিক বিশ্লেষক ইব্রাহিম আল-সারাজ পুনরায় অস্ত্রেসজ্জিত হওয়ার জন্য এবং যুদ্ধ পুনরায় শুরু করার উদ্দেশ্যে যুদ্ধবিরতিকে কাজে লাগানোর বিষয়ে আমেরিকার বিরুদ্ধে সতর্ক করেছেন।

আল-সারাজ জোর দিয়ে বলেন: ইরান যুদ্ধের একটি প্রকৃত সমাপ্তি চায়। তেহরান চায় না ওয়াশিংটন তার ইচ্ছেমতো মধ্যপ্রাচ্যকে পরিচালিত করুক, তার বাহিনীকে পুনরায় সজ্জিত করুক এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ গ্রহণ করুক।

তিনি আরও বলেন: ইরান ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছে এবং তাদের অভ্যন্তরীণ ফ্রন্টের পতন ঘটিয়েছে। এটি প্রমাণ করে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানই এই যুদ্ধে বিজয়ী।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন