সিরিয়ায় সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করল এক দল বিদ্রোহী
https://parstoday.ir/bn/news/west_asia-i15976-সিরিয়ায়_সরকারি_বাহিনীর_কাছে_আত্মসমর্পণ_করল_এক_দল_বিদ্রোহী
সিরিয়ার আলেপ্পো নগরীর পূর্বাঞ্চলীয় এলাকায় একদল সশস্ত্র বিদ্রোহী আজ(শনিবার) অস্ত্র সংবরণ এবং দেশটির সরকারি বাহিনীর কাছে আত্মসর্মপণ করেছে। সিরিয় বাহিনী দেশটির এ অঞ্চলে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka
  • সিরিয়ায় সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করল এক দল বিদ্রোহী

সিরিয়ার আলেপ্পো নগরীর পূর্বাঞ্চলীয় এলাকায় একদল সশস্ত্র বিদ্রোহী আজ(শনিবার) অস্ত্র সংবরণ এবং দেশটির সরকারি বাহিনীর কাছে আত্মসর্মপণ করেছে। সিরিয় বাহিনী দেশটির এ অঞ্চলে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আজ (শনিবার) আলপ্পোর সালাউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে আরো বলা হয়, ওই এলাকার নিরাপদ করিডর দিয়ে অনেক বেসামরিক পরিবার সরে আসতে পেরেছে। এ সব পরিবারকে সেনাবাহিনীর নির্মিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কারণে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার লক্ষ্যে সিরিয় সেনাবাহিনী এই করিডর  প্রতিষ্ঠা করেছে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয় সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ব আলেপ্পোর অধিবাসীদের কাছে পাঠানো বার্তায়  এ করিডরের বিষয়টি অবহিত করা হয়। এতে বলা হয়, যারা সরে পড়তে চায় সেনাবাহিনী তাদের পুরো নিরাপত্তা দেবে। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, অস্ত্র সংবরণকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হবে। অবশ্য সিরিয়া সংকটের শুরু থেকেই দামেস্ক সরকার এ নীতি মেনে চলছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩০