ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার: জার্মান রাজনীতিবিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i159892-ইসরায়েলের_পরিকল্পিত_সন্ত্রাসবাদে_ইইউ_অংশীদার_জার্মান_রাজনীতিবিদ
পার্সটুডে- একজন জার্মান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য ইসরায়েলের নীতির সমালোচনা করে বলেছেন, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসবাদ চালাচ্ছে এবং জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন তাদের নীরবতার মাধ্যমে এই অপরাধে সমর্থন যোগাচ্ছে।
(last modified 2026-06-01T04:19:03+00:00 )
জুন ০১, ২০২৬ ১০:১৫ Asia/Dhaka
  • ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার: জার্মান রাজনীতিবিদ
    ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার: জার্মান রাজনীতিবিদ

পার্সটুডে- একজন জার্মান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য ইসরায়েলের নীতির সমালোচনা করে বলেছেন, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসবাদ চালাচ্ছে এবং জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন তাদের নীরবতার মাধ্যমে এই অপরাধে সমর্থন যোগাচ্ছে।

পার্সটুডে জানিয়েছে, জার্মান রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য ‘ইয়ুর্গেন টোডেনহোফার’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: ইসরায়েল গাজার ৩০ শতাংশ উপকূলীয় ভূখণ্ডের বাসিন্দাদের পর্যাপ্ত খাদ্য ও ওষুধ ছাড়াই রাখার এবং বাকি ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন: ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে যেখানে ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনি ভূমির ৬০ শতাংশ দখল করে রেখেছে প্রতিদিন ফিলিস্তিনি কৃষক ও বাসিন্দাদের ওপর হামলা চালায় এবং তাদের জীবনকে নরকে পরিণত করেছে।

জার্মান সংসদের এই প্রাক্তন সদস্য লিখেছেন: অধিকৃত বায়তুল মোকাদ্দাসেও ফিলিস্তিনি পরিবারগুলো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নৃশংস হামলার শিকার হচ্ছে।

টোডেনহোফার আরও বলেন: ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই পরিকল্পিত সন্ত্রাসের লক্ষ্য হলো ফিলিস্তিনি জনগণের জীবন দুর্বিষহ করে তোলা এবং চূড়ান্তভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের ভূমি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা।#

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।