যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে ইসরায়েল
https://parstoday.ir/bn/news/west_asia-i160736-যুদ্ধবিরতি_লঙ্ঘন_করে_লেবাননে_নতুন_করে_বিমান_হামলা_চালিয়ে_ইসরায়েল
পার্সটুডে- যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে।
(last modified 2026-06-26T05:54:48+00:00 )
জুন ২৬, ২০২৬ ১১:৫২ Asia/Dhaka
  • লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে ইসরায়েল
    লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে ইসরায়েল

পার্সটুডে- যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সংবাদ সূত্রগুলো দক্ষিণ লেবাননের "জাওতার" এবং "মিফদোন" শহরের মধ্যবর্তী এলাকায় একটি মোটরসাইকেলে হামলা চালানোর খবর দিয়েছে।

আল জাজিরার একজন প্রতিবেদক দক্ষিণ লেবাননের নাবাতিয়া অঞ্চলের পূর্ব জাওতার শহরের উপকণ্ঠে ড্রোন হামলার খবর দিয়েছে।

আল জাজিরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে আল হাদাতের একজন প্রতিবেদক জানিয়েছেন যে ড্রোন হামলায় দুজন শহীদ হয়েছেন।

এদিকে, গতকাল "আল আরাবি আল-জাদিদ" জানিয়েছে লেবাননে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গতকাল (বুধবার) দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ১০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে নাবাতিয়া আল-ফুকা শহরে দুজন শহীদ এবং একজন আহত হয়েছেন। ২ মার্চ থেকে ইসরায়েল লেবাননের ওপর ব্যাপক হামলা শুরু করেছে, ফলে লেবাননের বহু নাগরিক হতাহত হয়েছেন এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।