দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও কামান হামলা অব্যাহত
-
• দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও কামান হামলা
পার্সটুডে- লেবাননের সংবাদ সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও কামান হামলা এবং দখলদার সেনাবাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, লেবাননের ওপর চলমান হামলায় ইসরায়েলি শাসকগোষ্ঠী দক্ষিণ লেবাননের ‘জাবকিন’ শহরে কামান হামলা চালিয়েছে। শাসকগোষ্ঠীর সেনাবাহিনীর যুদ্ধবিমানগুলো বেশ কয়েকবার দক্ষিণ লেবাননের ‘জাবকিন উপত্যকা’য় বোমা বর্ষণ করেছে; ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তাদের একটি নৃশংস হামলায় ‘কফার তবনিত’ শহরকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।
লেবাননের সূত্রগুলো আরও জানিয়েছে যে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একবার ‘হাদাসা’ শহরের উপকণ্ঠে বোমা বর্ষণ করেছে।
একই সময়ে, দক্ষিণ লেবাননের ‘হাদাসা’ এবং ‘হারিস’ শহরের মধ্যবর্তী এলাকায় আরেকটি বিমান হামলা চালানো হয়। এই হামলায় হাদাসা ও হারিসের মধ্যবর্তী এলাকার একটি আবাসিক বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটে। ইসরায়েল ২ মার্চ তারিখে লেবাননের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করে, যা বেশ কিছু লেবানীয় নাগরিকের শাহাদাত ও আহত হওয়ার পাশাপাশি দশ লক্ষেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং দেশের দক্ষিণাঞ্চলের কিছু অংশ এখনও এই শাসনব্যবস্থার দখলে রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।