‘আলেপ্পোয় সিরিয় বাহিনীর অগ্রাভিযান সংকট সমাধানের টার্নিং পয়েন্ট’
https://parstoday.ir/bn/news/west_asia-i16513-আলেপ্পোয়_সিরিয়_বাহিনীর_অগ্রাভিযান_সংকট_সমাধানের_টার্নিং_পয়েন্ট’
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারি বাহিনী ও মিত্রদের অগ্রাভিযান দেশটির চলমান সংকট সমাধানের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি রাজধানী দামেস্কে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৬ ২১:৫৯ Asia/Dhaka
  • আলাউদ্দিন বোরুজেরদি
    আলাউদ্দিন বোরুজেরদি

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারি বাহিনী ও মিত্রদের অগ্রাভিযান দেশটির চলমান সংকট সমাধানের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি রাজধানী দামেস্কে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।  

ইরানের সিনিয়র এ সংসদ সদস্য আশা করেন, বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই্ল বা দায়েশসহ সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ার সরকারি সেনারা শিগগিরি বিজয়ী হবে। আলেপ্পো শহরটি ২০১২ সাল থেকে সরকারি সেনা ও সন্ত্রাসীদের হাতে দু ভাগে বিভক্ত হয়ে রয়েছে। এ শহর সন্ত্রাসীদের হাত থেকে পুরোপুরিভাবে মুক্ত করার জন্য সম্প্রতি সিরিয়ার সরকারি সেনারা অভিযান শুরু করেছে।  

বৈঠকে সিরিয়ার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে সমর্থন দেয়ার জন্য ইরানের প্রশংসা করেন। তিনি বলেন, সিরিয়ার সরকার সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই করছে; পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ ও পণ্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে সহযোগিতা করছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬