ইরাকে বোমা হামলায় দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
আগস্ট ০৮, ২০১৬ ০৮:০৩ Asia/Dhaka
ইরাকে বোমা হামলায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কিরকুকে এ বোমা হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, গতকাল কিরকুকের পশ্চিমাঞ্চলে যাওয়ার পথে দায়েশ কমান্ডার মোহাম্মদ নাসিফ আল-হোশকে বহনকারী গাড়ি বোমা বিস্ফোরণে উড়ে যায়।
এদিকে, শুক্রবার একই প্রদেশে ইরাকি বিমান বাহিনীর অভিযানে চার দায়েশ কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা হাওজিজাহ’য় দায়েশের গুরুত্বপূর্ণ সদর দফতরগুলোর বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ