সিরিয়ায় দায়েশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ঢুকেছে ১০০০ ত্রাণবাহী তুর্কি ট্রাক
সম্প্রতি খাদ্য ও চিকিৎসা-সামগ্রী বোঝাই প্রায় এক হাজার ট্রাক তুরস্ক থেকে উত্তর সিরিয়ায় দায়েশ-নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করেছে।
কুর্দি সংবাদ সূত্র ‘খাবার’ (সংবাদ) এ খবর দিয়েছে।
'খাবার' (গত রোববার) জানিয়েছে, ‘ গত তিন দিনে ছোট ও বড় অন্তত ১ হাজার ট্রাক বিপুল পরিমাণ খাদ্য ও চিকিৎসা-সামগ্রী হস্তান্তর করেছে উত্তর সিরিয়ায় দায়েশ নিয়ন্ত্রিত অঞ্চলে।’
সাম্প্রতিক দিনগুলোতে আলেপ্পোসহ তুরস্ক সীমান্ত-সংলগ্ন উত্তর-সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর হামলা জোরদার করেছে সিরিয়ার সরকারি বাহিনী।
সংবাদসূত্রগুলো জানিয়েছে, ট্রাকগুলো বাব-আল হাওয়া সীমান্ত-ক্রসিং দিয়ে পশ্চিম ইদলিবে প্রবেশ করেছে। আর এই ট্রাকগুলো প্রহরা দিয়েছে তুর্কি ও দায়েশের নিরাপত্তা বাহিনী।
তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে জড়িত গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান মদদদাতা হল তুর্কি সরকার। আঙ্কারা এইসব গোষ্ঠীর সদস্যদের অবাধে চলাচলের সুযোগ, প্রশিক্ষণ ও অস্ত্র দেয়াসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সময়ে প্রামাণ্য সংবাদ এবং তথ্য প্রকাশিত হয়েছে। তুরস্ক আইএসআইএল তথা দায়েশসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে চোরাই তেল কিনছে বলেও বিভিন্ন সংবাদ সূত্র খবর দিয়েছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১৬